প্রস্তাবিত বাংলাদেশ জ্বালানি রূপান্তর নীতি-২০২৪ বাস্তবায়ন, এই নীতির আলোকে জ্বালানি খাত সংস্কার ও জ্বালানি অপরাধীদের বিচারের গণদাবি প্রসঙ্গে জয়পুরহাটে মানববন্ধন করেছে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।
বুধবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে ২১ দফা দাবিতে জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরীকে স্মারকলিপি প্রদান করেন জেলা ক্যাবের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন, ক্যাবের জয়পুরহাট জেলা শাখার সভাপতি আব্দুস সালাম সরদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নয়ন, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন পারভেজ ও কোষাধ্যক্ষ তামিম হোসেন সংগঠনের নেতৃবৃন্দরা।