সাবিনার হাতে বিসিবির ২০ লাখ

টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল বুধবার সাফজয়ী অধিনায়ক সাবিনা খাতুনের হাতে চেক তুলে দেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। চেক তুলে দেওয়ার পর বোর্ড সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘আপনারা জানেন যে আমরা সাফে চ্যাম্পিয়ন হয়েছি। বাংলাদেশি হিসেবে আমরা অনেক বেশি গর্বিত। আরও বেশি খুশি কারণ, টানা দুইবার চ্যাম্পিয়ন হতে পেরেছে। ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন বলেছেন, ‘ধন্যবাদ জানাচ্ছি ক্রিকেট বোর্ডের সব সম্মানিত পরিচালকদের, বিশেষ করে বোর্ড সভাপতিকে। গতবার সাফ চ্যাম্পিয়ন হওয়ার পরও ক্রিকেট বোর্ড আমাদের পাশে ছিল, এবারও তারা আছে। এই বিষয়গুলো আমাদের অনুপ্রাণিত করে।’