সংঘর্ষের পর ঢাকা সিটি কলেজ বন্ধ ঘোষণা

সংঘর্ষের পর আগামীকাল বৃহস্পতিবার ক্লাস বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ঢাকা সিটি কলেজ প্রশাসন। বুধবার (২০ নভেম্বর) রাতে কলেজের ওয়েবসাইটে নোটিশ দিয়ে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে ঢাকা সিটি কলেজ ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যকার সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন।

ঢাকা সিটি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক কাজী নেয়ামুল হকের সই করা ওই সংক্ষিপ্ত নোটিশে বলা হয়েছে, ‘অনিবার্য কারণে আগামীকাল বৃহস্পতিবার (২১ নভেম্বর) সব ক্লাস বন্ধ থাকবে।

সাইন্সল্যাব মোড় থেকে ঢাকা সিটি কলেজ সরিয়ে নেওয়াসহ মোট ৯ দফা দাবিতে সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ঢাকা কলেজ প্রশাসন।