ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য, বিএনপির সাবেক নেতা মেজর (অব.) শাহজাহান ওমরের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় জেলার রাজাপুর উপজেলা সদরের গোডাউনঘাট এলাকার বাড়িতে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে শাহজাহান ওমরের ভাগিনা রফিকুল ইসলাম দুলাল বলেন, ‘সন্ধ্যায় দুর্বৃত্তরা ইটপাটকেল ছুঁড়ে হামলা চালায়। এতে বাড়ির বাইরের অংশের তিনটি কাচের গ্লাস ভেঙে যায়। পরে হামলাকারীরা চলে যায়।’
এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, ‘এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’