আজ ঢাকা কলেজ-সিটি কলেজের ক্লাস বন্ধ

আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ০৮:৫৫ এএম

ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে গতকাল বুধবার দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এমন পরিস্থিতিতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আজ বৃহস্পতিবার ক্লাস বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ঢাকা কলেজ ও সিটি কলেজ প্রশাসন।

গতকাল রাতে ঢাকা কলেজের অধ্যক্ষের কার্যালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে বৃহস্পতিবার কলেজের সব ক্লাস স্থগিত থাকবে। তবে অফিস ও বিভাগসমূহ খোলা থাকবে এবং নির্ধারিত পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।

অপরদিকে, ঢাকা সিটি কলেজও আজ ক্লাস বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক কাজী নেয়ামুল হকের সই করা নোটিশে বলা হয়েছে, অনিবার্য কারণে বৃহস্পতিবার সব ক্লাস বন্ধ থাকবে।

এর আগে, গতকাল দুপুরে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে  সংঘর্ষ হয়। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। একপর্যায়ে তারা সংঘর্ষ থামাতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত