মাঠে খেলবেন উসমান খাজা, ধারাভাষ্য দেবেন তার স্ত্রী

শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার বোর্ডার-গাভাস্কার ট্রফি। পাঁচ ম্যাচের এই সিরিজে অস্ট্রেলিয়ার ইনিংস উদ্বোধন করবেন উসমান খাজা। আর সিরিজজুড়ে ধারাভাষ্যকারের ভূমিকায় থাকবেন তার স্ত্রী র‍্যাচেল খাজা। উইজডেন প্রকাশিত ধারাভাষ্যকাদের তালিকা থেকে জানা গেছে এই তথ্য।

২০১৫ সালে র‍্যাচেল ম্যাকলেলানের সঙ্গে পরিচয় হয় খাজার। র‍্যাচেল তখন মার্কেটিংয়ের ওপর পড়াশোনা করতেন। তিন বছর মন দেওয়া-নেওয়ার পর ২০১৮ সালের ৬ এপ্রিল তারা বিয়ে করেন। এর আগে ২০১৭ সালে ইসলাম ধর্ম গ্রহণ করেন র‍্যাচেল। এই দম্পতির সংসারে দুটি সন্তান আছে।

বোর্ডার-গাভাস্কার সিরিজে ধারাভাষ্যকারদের তালিকা: গ্রেগ ব্লিওয়েট, জেমস ব্রাশো, ট্রেন্ট কোপল্যান্ড, অ্যারন ফিঞ্চ (প্রথম দুই টেস্ট), ড্যামিয়েন ফ্লেমিং, সুনিল গাভাস্কার, ম্যাথু হেইডেন (প্রথম তিন টেস্ট), সাইমন ক্যাটিচ, র‍্যাচেল খাজা, টিম লেন, জাস্টিন ল্যাঙ্গার, মেল ম্যাকলাফলিন, অ্যালিসন মিচেল, অ্যালিস্টার নিকলসন, রিকি পন্টিং, সাইমন টাফেল, হার্শা ভোগলে, অ্যালান বোর্ডার, অ্যাডাম গিলক্রিস্ট, ইশা গুহ, মার্ক হাওয়ার্ড, মাইক হাসি, ব্রেন্ডন জুলিয়ান, ব্রেট লি, ক্যাথ লঘনান, কেরি ও'কিফ, রবি শাস্ত্রী, মাইকেল ভন, ডেভিড ওয়ার্নার এবং মার্ক ওয়াহ।