জামালপুরে শ্রমিক দলের সাংগঠনিক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা শ্রমিক দলের আয়োজনে পৌরসভা অডিটোরিয়ামে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা শ্রমিক দলের সভাপতি শেখ আব্দুস সোবহানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. মনজুরুল ইসলাম মন্জু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় শ্রমিক দলের যুব বিষয়ক সম্পাদক মো.খোরশেদ আলম, জেলা শ্রমিক দলের সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম মিলন, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, আবু হান্নান, হারুনর রশীদ হারুন, আবুল কালাম আজাদ, আনোয়ার হোসেন শাহীন, সাদেকুর রহমান হীরা, জাহিদ হোসেন জনি প্রমুখ।
কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, দীর্ঘ ১৭ বছর পর ইতিহাসের জঘন্যতম স্বৈরাচার শেখ হাসিনা দেশত্যাগ করে ভারতে পালিয়েছে। ভারতে গিয়ে নতুন করে ষড়যন্ত্রের নীল নকশা করছে যাতে এই দেশকে নতুন করে অস্থিতিশীল করে তোলা যায়। এই ষড়যন্ত্রকে রুখতে স্বাধীনতার ঘোষক এবং স্বাধীনতার অগ্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো জীবন বাজি রেখে একটি সুস্থ নির্বাচনের ব্যবস্থা করতে বিএনপির সাথে শ্রমিক দলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনকে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নাই।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বাবু জীবন কৃষ্ণ বসাক। এ সময় জেলা ও উপজেলা শ্রমিক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।