আবুধাবি টি-টেন লিগে নিজেদের প্রথম ম্যাচে হেরেছে সাকিব আল হাসানের দল বাংলা টাইগার্স। সাম্প আর্মির বিপক্ষে আগে ব্যাট করে টাইগার্স তোলে ১ উইকেটে ১০৬ রান। পরে বল হাতে সাকিব ২ ওভারে ১৫ রান দিয়ে ২ উইকেট নেন। তবু ৩ বল বাকি থাকতে ৬ উইকেটে জেতে সাম্প আর্মি। বাংলা টাইগার্সের পরের ম্যাচ শনিবার নিউ ইয়র্ক স্ট্রাইকার্সের বিপক্ষে।