মাদকের সেই কর্মকর্তাকে বদলি

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিতর্কিত উপপরিচালক (ডিডি) মিজানুর রহমান শরীফকে অবশেষে মৌলভীবাজার থেকে বদলি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক ইসরাইল হোসেন। এর আগে গত বুধবার তাকে সাতক্ষীরায় বদলির অফিস আদেশ জারি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

উপপরিচালক মিজানুর রহমান শরীফকে নিয়ে গত ২৮ মার্চ দেশ রূপান্তরে ‘ঘুরে বেড়ান আর চাঁদা তোলেন মাদকের কর্তা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরে তার বিরুদ্ধে তদন্তসহ বিভাগীয় মামলা করে অধিদপ্তরটি। সবশেষ ৪ নভেম্বর মামলার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব তাহনিয়া রহমান চৌধুরীর উপস্থিতিতে তার কার্যালয়ে তদন্ত শুনানি অনুষ্ঠিত হয়।