গেল বছর বিচ্ছেদ হয়েছে জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাবের। তখন গুঞ্জন উঠেছিল জনপ্রিয় কণ্ঠশিল্পী জেফার রহমানের সঙ্গে প্রেমের সম্পর্কের কারণেই বিচ্ছেদ হয় রাফসানের। তবে রাফসান ও জেফারের সম্পর্কের বিষয়টি এতদিন গোপন থাকলেও এবার প্রকাশ্যে একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে দু’জনকে।
শুক্রবার (১৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় এ জুটির একটি ছবি। যেখানে দেখা যায়, ব্যাংককের একটি রেস্টুরেন্টে একান্তে সময় কাটাচ্ছেন তারা।
জানা যায়, বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে ব্যাংককের সিয়াম প্যারাগন শপিং মলে বিখ্যাত পেরি পেরি ফুড শপের ভেতরে দুজনকে দেখা গেছে। সঙ্গে ছিলেন আরও দুজন।
এ ছবি প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়াতেও চলছে জোর চর্চা। এসবের মাঝে ফেসবুকে একটি পোস্ট দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন জেফার। ছবির ক্যাপশনে লিখেন, ‘ব্রোনজড এন্ড ব্লিসড আউট বাই বিচ।’
এরপরই কমেন্ট বক্সে একপ্রকার হুমড়ি খেয়ে পড়েন নেটিজেনরা। প্রায় সবার একটিই প্রশ্ন প্রশ্ন ছিল, ‘সাথেরটা কই? নাম তুলেও জিজ্ঞাসা করেছেন অনেকে। লিখেছেন, ‘রাফসান কোথায়?’
নেটিজেনদের উদ্দেশে এসব মন্তব্যের জবাবও দিলেন জেফার। তিনি রাফসান সাবাবকে মেনশন করে লিখেছেন, ‘রাফসান, সবাই তোমাকে খুঁজছে!’
রাফসানও জেফারের সেই কমেন্টের উত্তরে লেখেন, ‘আমি ‘একান্ত’ সময় কাটাতে ব্যস্ত, সেটা সবাই জানে।’
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, রাফসান ও জেফার দীর্ঘদিন ধরেই প্রেমের সর্ম্পকে রয়েছেন। শোবিজে গুঞ্জন রয়েছে, গোপনে তারা বিয়েও সেরেছেন। যদিও দুজন বিষয়টি নিয়ে এখনও প্রকাশ্যে মুখ খোলেননি। তবে এ নিয়ে জেফার সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ‘রাফসান শুধুই আমার বন্ধু ও সহকর্মী। প্রেমের সম্পর্কের যে কথা উঠছে, এটা তখনো ছিল না, এখনো নেই,।’