আইপিএলের গত আসরে পাঞ্জাব কিংসের হয়ে খেলেছেন আর্শদীপ সিং। এবার তাকে ছেড়ে দিয়েছিল তারা। তবে মেগা নিলাম থেকে আর্শদীপকে আবারও কিনে নিয়েছে প্রীতি জিনতার দল।
ভারতীয় এই পেসারকে ১৮ কোটি রুপিতে কিনেছে পাঞ্জাব। আরটিএম কার্ড সুবিধায় তাকে দলে ভিড়িয়েছে পাঞ্জাব।
আজকের নিলামে প্রথমেই তোলা হয় আর্শদীপ সিংকে। ১৮ কোটি রূপিতে এই পেসারকে কিনে নিয়েছে তার পুরোনো দল পাঞ্জাব কিংস। নিলামে ভারতীয় এই পেসারের সর্বোচ্চ দাম তুলেছিল সানরাইজার্স হায়দরাবাদ। তবে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে তাকে কিনেছে পাঞ্জাব।