ভারতীয় দলে উপেক্ষিত শ্রেয়াসের দাম ২৬.৭৫ কোটি রুপি

বেশিরভাগ ক্রিকেটারদের ছেড়ে দিয়েছিল পাঞ্জাব কিংস। তাই তাদের কাছে ছিল ১৫৬ কোটি রুপি। যে কারণে তারা এবার ক্রিকেটার কেনার রেকর্ড গড়ছে। আর্শদীপ সিংকে ১৮ কোটিতে কেনার পর এবার রেকর্ড দামে কিনেছে শ্রেয়াস আইয়ার। দলে নিতে তারা খরচ করেছে ২৬ কোটি ৭৫ লাখ রূপি। যা আইপিএলে সবচেয়ে বেশি দামে খেলোয়াড় নেওয়ার রেকর্ড। যিনি কিনা ভারতীয় দল থেকে বাদ পড়েছিলেন।

দিনের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে নিলামে তোলা হয় কাগিসো রাবাদাকে। এই প্রোটিয়াকে ১০ কোটি ৭৫ লাখ রুপিতে কিনেছে গুজরাট টাইটানস।

দিনের তৃতীয় ক্রিকেটার হিসেবে নিলামে তোলা হয়েছিল শ্রেয়াস আইয়ারকে। এই টপ অর্ডার ব্যাটারকে নিয়ে রীতিমতো কাড়াকাড়ি হয়েছে দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের মধ্যে। শেষ পর্যন্ত ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে পাঞ্জাব তাকে দলে ভেড়ায়। যা আইপিএল ইতিহাসে কোনো ক্রিকেটারের সর্বোচ্চ দাম।

মিচেল স্টার্কের রেকর্ড ভেঙে দিলেন শ্রেয়াস আইয়ার। এতদিন আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার ছিলেন স্টার্ক। গত আইপিএল নিলামে তার দাম উঠেছিল ২৪ কোটি ৭৫ লাখ রুপি। স্টার্ককে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স।