নতুন কোচ রুবেন আমোরিমের অভিষেকের দিনে ইংলিশ প্রিমিয়ার লিগে ইপসউইচ টাউনের বিপক্ষে শুরুতে এগিয়ে গিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটে। অবনমন অঞ্চলে থাকা দলটির বিপক্ষে ১-১ ড্র করে, এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ম্যানইউ।
মার্কাস র্যাশফোর্ডের গোলে ইপসউইচের মাঠে দ্বিতীয় মিনিটেই এগিয়ে গিয়েছিল রেড ডেভিলরা। ৪৩ মিনিটে সমতা টানেন ওমারি হাচিনসন। গেল মৌসুমের মতো এবারও ম্যানইউর বড় সমস্যা পারফরম্যান্সের অধারাবাহিকতা। এবারের লিগে এখন পর্যন্ত তারা টানা দুটি ম্যাচ জিততে পারেনি।
তার আগে লিভারপুল ৩-২ গোলে জিতেছে সাউদাম্পটনের মাঠে। লিভারপুলের হয়ে জোড়া গোল করেন মোহামেদ সালাহ।
১২ ম্যাচে ৩১ পয়েন্টে শীর্ষে লিভারপুল। ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে আছে ম্যানইউ।