এবার আইপিএলের দুদিনের মেগা নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছিলেন ৫৭৫ জন ক্রিকেটার। তবে গতকাল রবিবার প্রথম দিন নিলামে প্রথম ১২ সেটের ক্রিকেটারকে তোলা হয়। সেখান থেকে দল পেয়েছেন ৭২ জন।
যে তালিকায় ২৪ জন বিদেশি ক্রিকেটার। তবে এদিন ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টোর মতো অভিজ্ঞ ক্রিকেটার দল পাননি।
প্রথম দিনে ৭২ ক্রিকেটারকে দলে নিতে ১০ ফ্র্যাঞ্চাইজি মিলে খরচ করেছে ৪৬৭ কোটি ৯৫ লাখ রুপি। প্রথম দিনে আইপিএল নিলামের ইতিহাসের সব রেকর্ড ভেঙে ২৭ কোটি রুপিতে বিক্রি হয়েছেন রিশাভ পান্ত। তাকে দলে নেয় লখনৌ সুপার জায়ান্টস। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে পাঞ্চাবে গেছেন শ্রেয়াস আইয়ার।
দেখে নেওয়া যাক মেগা নিলামের প্রথম দিন শেষে ১০ দলের স্কোয়াড যেমন হয়েছে -
মুম্বাই ইন্ডিয়ান্স : রিটেনশন- জসপ্রিত বুমরা (১৮ কোটি রুপি), সূর্যকুমার যাদব (১৬.৩৫ কোটি), হার্দিক পান্ডিয়া (১৬.৩৫ কোটি), রোহিত শর্মা (১৬.৩০) ও তিলক ভার্মা (৮ কোটি রুপি)।
নিলাম থেকে- ট্রেন্ট বোল্ট, নামান ধীর, রবিন মিনজ, কারন শর্মা।
চেন্নাই সুপার কিংস : রিটেনশন- রুতুরাজ গায়কোয়াড় (১৮ কোটি রুপি), মাথিশা পাথিরানা (১৩ কোটি), শিভম দুবে (১২ কোটি), রবীন্দ্র জাদেজা (১৮ কোটি), মহেন্দ্র সিং ধোনি (৪ কোটি)।
নিলাম থেকে- ডেভন কনওয়ে, রাহুল ত্রিপাঠি, রাচিন রবীন্দ্র (রাইট টু ম্যাচ), রবিচন্দ্রন অশ্বিন, খলিল আহমেদ, নূর আহমেদ, বিজয় শংকর।
সানরাইজার্স হায়দরাবাদ : রিটেনশন- হেনরিখ ক্লাসেন (২৩ কোটি রুপি), প্যাট কামিন্স (১৮ কোটি), অভিষেক শর্মা (১৪ কোটি), ট্রাভিস হেড (১৪ কোটি) ও নীতিশ কুমার রেড্ডি (৬ কোটি)।
নিলাম থেকে- মোহাম্মদ শামি, হার্শাল প্যাটেল, ইশান কিশান, রাহুল চাহার, অথার্ব টাইডে, অ্যাডাম জাম্পা, অভিনব মনোহর, সিমারজিত সিং।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু : রিটেনশন- বিরাট কোহলি (২১ কোটি রুপি), রজত পাতিদার (১১ কোটি), ইয়াশ দয়াল (৫ কোটি)।
নিলাম থেকে- লিয়াম লিভিংস্টোন, ফিল সল্ট, জিতেশ শর্মা, জশ হ্যাজেলউড, রাসিক সালাম দার, সুহাশ শর্মা।
দিল্লি ক্যাপিটালস : রিটেইন- অক্ষর প্যাটেল (১৬.৫০ কোটি রুপি), কুলদীপ যাদব (১৩. ২৫ কোটি), ট্রিস্টান স্টাবস (১০ কোটি), অভিষেক পোরেল (৪ কোটি)।
নিলাম থেকে- মিচেল স্টার্ক, লোকেশ রাহুল, হ্যারি ব্রুক, জেইক ফ্রেজার-ম্যাকগার্ক (রাইট টু ম্যাচ), নাটরজন, করুন নায়ার, সামির রিজভী, আশুতোষ শর্মা, মোহিত শর্মা।
কলকাতা নাইট রাইডার্স : রিটেইন- রিঙ্কু সিং (১৩ কোটি রুপি), আন্দ্রে রাসেল (১২ কোটি), বরুণ চক্রবর্তী (১২ কোটি), সুনীল নারিন (১২ কোটি), হার্শিত রানা (৪ কোটি), রমনদীপ সিং (৪ কোটি)।
নিলাম থেকে- ভেঙ্কটেশ আইয়ার, কুইন্টন ডি কক, রহমানউল্লাহ গুরবাজ, অ্যানরিখ নরকিয়া, অঙ্গকৃষ রঘুবংশি, বৈভব অরোরা, মায়াঙ্ক মারকন্দে।
রাজস্থান রয়্যালস : রিটেইন- সাঞ্জু স্যামসন (১৮ কোটি রুপি), যশস্বী জয়সওয়াল (১৮ কোটি), রিয়ান পরাগ (১৪ কোটি), ধ্রুব জুরেল (১৪ কোটি), শিমরান হেটমায়ার (১১ কোটি), সন্দীপ শর্মা (৪ কোটি)।
নিলাম থেকে- জোফরা আর্চার, মাহিশ থিকশানা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, আকাশ মাধওয়াল, কুমার কার্তিকেয়া।
গুজরাট টাইটান্স : রিটেইন- রশিদ খান (১৮ কোটি রুপি), শুভমান গিল (১৬.৫০ কোটি), সাই সুদর্শন (৮.৫০ কোটি), রাহুল তেওয়াতিয়া (৪ কোটি), শাহরুখ খান (৪ কোটি)।
নিলাম থেকে- কাগিসো রাবাদা, জশ বাটলার, মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা, নিশান্ত সিন্ধু, মাহিপাল লমরোর, কুমার কুসার্গা, অনুজ রাওয়াত, মানব সুথার।
লখনৌ সুপার জায়ান্টস : রিটেইন- নিকোলাস পুরান (২১ কোটি রুপি), রবি বিষ্ণই (১১ কোটি), মায়াঙ্ক যাদব (১১ কোটি), মহসিন খান (৪ কোটি), আয়ুশ বাদোনি (৪ কোটি)।
নিলাম থেকে- রিশাভ পান্ত, ডেভিড মিলার, এইডেন মার্করাম, মিচেল মার্শ, আভেষ খান, আব্দুল সামাদ, আরিয়ান জুয়াল।
পাঞ্জাব কিংস : রিটেইন- শশাঙ্ক সিং (৫.৫ কোটি রুপি), প্রভসিমরান সিং (৪ কোটি)।
নিলাম থেকে- আর্শদীপ সিং (রাইট টু ম্যাচ), শ্রেয়াস আইয়ার, যুযবেন্দ্র চাহাল, মার্কাস স্টয়নিস, গ্লেন ম্যাক্সওয়েল, ইশান কিশান, নেহাল ওয়াদেরা, হারপ্রীত ব্রার, বি বিনোদ, ইয়াশ ঠাকুর, বিজয়কুমার।