মাফিয়া হামলার হুমুকিতে বলিউডে যখন আতঙ্ক বিরাজ করছে, ঠিক তখনই গায়ক বাদশার পানশালায় বোমা হামলার ঘটনা ঘটল। মঙ্গলবার (২৬ নভেম্বর) ভোরে তার পানশালায় আচমকা বিস্ফোরণ ঘটে। এসময় হামলাকারীরা বাইকে করে পালিয়ে যায়। সালমান খানকে হত্যার হুমকি, বাবা সিদ্দিকিকে হত্যার পর এ ঘটনা বলিউডে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়ে তুলেছে।
আরও গুরুত্বপূর্ণ বিষয়, পঞ্জাবি গায়কের পানশালাটি সেক্টর ২৬ থানার বিপরীতে। থানার কাছে এত বড় ঘটনা ঘটায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলিউডে। বিস্ফোরণের কারণে পানশালায় কয়েকটি কাচ ভেঙে গিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে নিকটবর্তী ক্লাবও। তবে কোনও হতাহতের খবর মেলেনি। পুলিশ জানায়, ঘরে তৈরি বোমা দিয়ে বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ বিষয়ে তদন্ত অব্যাহত আছে।