ঢাকায় আসছেন বাদশাহ, বললেন ‘দেখা হবে’

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৪৯ পিএম

প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন ভারতীয় র‍্যাপার ও সংগীতশিল্পী বাদশাহ। একটি মোবাইল ফোনের নতুন মডেল লঞ্চিং উপলক্ষে ঢাকায় আসছেন তিনি। 

এক ভিডিও বার্তায় বাংলাদেশে আসার বিষয় নিশ্চিত করে এই শিল্পী বলেন, ‘আমি আসছি। দেখা হবে বন্ধুরা।’

আগামী ১ মার্চ ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি, এক্সপো জোন) অনুষ্ঠিত হবে টেকনো মিউজিক ফেস্ট। এখানেই মঞ্চ মাতাবেন বাদশাহ। মূল মঞ্চে বাদশাহের সঙ্গে থাকবেন দেশের জনপ্রিয় কয়েকজন গায়ক, গায়িকা। এ তালিকায় আছেন ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস, প্রীতম হাসান, জেফার, ব্ল্যাক জ্যাং ও সঞ্জয়।

বাদশাহের আসল নাম আদিত্য প্রতীক সিং সিসোডিয়া। তবে সবাই তাকে চেনেন বাদশাহ হিসেবেই। তিনি হিন্দি, হরিয়ানি ও পাঞ্জাবি গানের জন্য বিখ্যাত। বাদশাহ এরই মধ্যে তার বহুমুখী প্রতিভার কারণে ভারতের গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে পরিচিত মুখ হিসেবে সুনাম অর্জন করেছেন। পরপর তিন বছর ধরে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত সেলিব্রেটি হিসেবে তিনি ফোর্বস ইন্ডিয়ার টপ ১০০ জন সেলিব্রেটির তালিকায় স্থান পেয়েছেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত