সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সকল কর্মকর্তা- কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের দেশে ও বিদেশে থাকা সম্পদের হিসাব বিবরণী দাখিলের নির্দেশ চেয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। সোমবার (২৫ নভেম্বর) সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তি থেকে এমন বিষয়টি জানানো হয়।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমদ ভূঞা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, বিধি- ৪ শাখা কর্তৃক প্রকাশিত গত ২৪ নভেম্বরের বিজ্ঞপ্তি অনুযায়ী সরকারি কর্মচারীদের দুর্নীতি প্রতিরোধ ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে ৩১ ডিসেম্বর তারিখের মধ্যে সম্পদের বিবরণী দাখিলের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
এমতাবস্থায় সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের সকল কর্মকর্তা- কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের (স্বামী/ স্ত্রী, পূত্র ও কন্যা) দেশে ও বিদেশে অবস্থিত সম্পদের বিবরণী নির্ধারিত ফরমে হাতে বা কম্পিউটারে কম্পোজ করত: ১০ম গ্রেড থেকে তদুর্ধ্ব কর্মকর্তাদেরকে প্রশাসন শাখায় এবং ১১ থেকে ২০তম কর্মচারীদের সাধারণ ও সংস্থাপন শাখায় আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রেরণ/ দাখিলের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।