প্রথম ৫০০ কোটির ভারতীয়

আনুশকা শেঠি ভারতের দক্ষিণের সিনেমার একজন জনপ্রিয় অভিনেত্রী। শোনা যায় প্রভাসের সঙ্গে প্রেম করেছেন। অবশ্য প্রভাস ছাড়াও অন্য দুই তেলেগু সুপারস্টার নাগার্জুন এবং গোপীচাঁদের ডেটিং করছেন বলে গুঞ্জন রয়েছে। তবে এ ক্ষেত্রে কেউই মন্তব্য করেননি।

আনুশকা তার চলচ্চিত্রের জন্য পরিচিত হলেও প্রায়ই তার বিয়ে এবং প্রেমের সম্পর্কের গুঞ্জনের জন্য সংবাদের শিরোনাম হন। ৪৩ বছর বয়সেও অবিবাহিত থাকায় তার ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই কৌতূহলের শেষ নেই ভক্তদের। তিনি বর্তমানে  দক্ষিণের সিনেমার অন্যতম বড় সুপারস্টার। ভারতের প্রথম অভিনেত্রী যিনি বক্স অফিসে ৫০০ কোটি রুপির  ছবি উপহার দিয়েছেন। ফিল্ম ইন্ডাস্ট্রিতে ৫০০ কোটি টাকার ক্লাবটি প্রথম ২০১৭ সালে এসএস রাজামৌলির বাহুবলী : দ্য কনক্লুশন মুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল। ছবিটি বিশ্বব্যাপী ১৭০০ কোটি রুপি আয় করেছে এবং শুধুমাত্র প্রভাস নয়, আনুশকা শেঠির সুপারস্টারডম এ ক্ষেত্রে বিরাট ভূমিকা রেখেছে।। বলিউড এবং দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রীই এখন ৫০০ কোটির ক্লাবে প্রবেশ করেছেন। এই অভিনেত্রীরা তাদের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা সত্ত্বেও, ফিল্ম ইন্ডাস্ট্রিতে দারুণ সফল তারা। তবে আনুশকার নাম এক্ষেত্রে বিশেষভাবে উল্লেখ করা হয়।

আনুশকা শেঠি ১৫ বছরেরও বেশি সময় ধরে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির সেরা অভিনেত্রীদের একজন। তিনি ২০০৫ সালে ‘সুপার’ দিয়ে তার ফিল্ম ক্যারিয়ার শুরু করার পর কখনো পেছনে ফিরে তাকাতে হয়নি।

আনুশকা শেঠিও এমন একজন অভিনেত্রী যিনি অরুন্ধতী এবং রুদ্রমা দেবীসহ একাধিক নারীকেন্দ্রিক সুপার হিট ছবি ভক্তদের উপহার দিয়েছেন। আনুশকা শেঠিকে শেষ দেখা গিয়েছিল ২০২৩ সালে মুক্তি পাওয়া মিস শেঠি মিস্টার পলিশেট্টি ছবিতে। এক বছরেরও বেশি সময় ধরে কোনো নতুন ছবি রিলিজ না হওয়া সত্ত্বেও, আনুশকা শেঠি দক্ষিণা সিনেমার সবচেয়ে জনপ্রিয় এবং ধনী অভিনেত্রীর তকমা ধরে রেখেছেন। লাইফস্টাইল এশিয়া অনুসারে, আনুশকা শেঠির মোট সম্পদের পরিমাণ প্রায় ১৩৩ কোটি রুপি।