সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন পেয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)। গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা সমাজসেবা কার্যালয়ে ক্র্যাব সভাপতি কামরুজ্জামান খান ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের কাছে নিবন্ধনের সনদপত্র হস্তান্তর করেন সমাজসেবা অধিদপ্তর, ঢাকার উপপরিচালক মো. রকনুল হক।
নিবন্ধন লাভ ক্র্যাবের ইতিহাসে এক অনন্য প্রাপ্তি বলে মনে করছে কার্যনির্বাহী কমিটি। এর মাধ্যমে সংগঠন ও সদস্যরা নতুন কিছু পাবেন বলে বিশ্বাস করা হয়। কার্যনির্বাহী কমিটির ওপর আস্থা রাখায় সদস্যসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন ক্র্যাব নেতারা।