অভিষেক নয়, ঐশ্বরিয়ার ফোনের ওয়ালপেপারে কার ছবি?

অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রাইয়ের ডিভোর্সের গুঞ্জন বলিউডের টিনসেল টাউনে। যদিও এ নিয়ে এখনও মুখ খোলেননি তারা। তার মাঝেই ভাইরাল হলো ঐশ্বরিয়ার ফোন। সম্প্রতি দুবাইয়ে এক পুরস্কার অনুষ্ঠানে অংশ নিয়ে ফিরছিলেন ঐশ্বরিয়া। মুম্বাই বিমানবন্দরে কালো জ্যাকেটে দেখা গেছে তাকে। সঙ্গে হালকা মেকআপ।

আলোকচিত্রীরা ঘিরে ধরেছিল অভিনেত্রীকে। ফোন ঘাঁটছিলেন নায়িকা। সেই সময়েই লুকিয়ে-চুরিয়ে দেখা হয়ে গেল ঐশ্বরিয়ার ফোনের ওয়ালপেপার। দেখা মাত্রই গুঞ্জন! তার ওয়ালপেপারে আরাধ্যার সঙ্গে আর একজন পুরুষের ছবি। কে তিনি? অমিতাভ বচ্চন না? নেটিজেনরা প্রায় নিশ্চিত, অমিতাভের ছবিই ওয়ালপেপার করে ঘুরছেন ঐশ্বরিয়া।

তবে একদল মনে করছেন, অমিতাভ নয়, ঐশ্বরিয়ার প্রয়াত পিতা কৃষ্ণরাজ রাইয়ের ছবিও হতে পারে সেটি। এক ঝলকে যা দেখা গেয়েছে তাতে অত ভালো বোঝার উপায় নেই।

অভিষেকের সঙ্গে ডিভোর্সের গুঞ্জনের মাঝে ঐশ্বরিয়ার কি অমিতাভের প্রতি মুগ্ধতা অটুট রয়েছে? এ নিয়েই নতুন করে চলছে চর্চা। অমিতাভ পত্নী জয়া জানিয়েছিলেন, ঐশ্বরিয়া বচ্চন পরিবারের বউ হয়ে আসার পর অনেক বদল এসেছিল অমিতাভের মধ্যে।

তিনি বলেছিলেন, ঐশ্বরিয়াকে দেখলেই অমিতাভের চোখে ঝিলিক দেখা যায়। এমনভাবে দেখে যেন কন্যা শ্বেতার জায়গাটা নিয়েছে ঐশ্বরিয়া।