টঙ্গীতে জোড় ইজতেমায় মুসল্লির মৃত্যু

গাজীপুরের টঙ্গীর জোড় ইজতেমায় আব্দুল হা‌কিম আকন্দ (৭২) না‌মের এক মুসল্লির মৃত্যু হ‌য়ে‌ছে। গতকাল শুক্রবার রাতে অসুস্থ হয়ে তিনি মারা যান। আজ শনিবার প্রথম পর্বের আয়োজক শুরায়ী নেজাম, তাবলীগ জামাত বাংলাদেশের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান তার মৃত্যু বিষয়টি নিশ্চিত করেন। 

আব্দুল হা‌কিম আকন্দ ফরিদপুর জেলার নগরকান্দা থানার দুলালী গ্রামের বাসিন্দা।

জানা যায়, জোড় ইজতেমায় প্রায় দুই লক্ষাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। এর মধ্যে বিভিন্ন দেশের ২৫৭ জন বিদেশি শীর্ষ মুরুব্বী রয়েছেন। তারা হলেন- ইয়ামেনি-২৭, নরওয়ে-১, পাকিস্তান -৬১, সৌদি আরব- ১৪, সিরিয়া-১, অস্ট্রেলিয়া-১৩, ইংল্যান্ড-৯, কিরিগিজস্থান-১৭, সিয়েরালিওন-২, জার্মানি-২, জাপান-২, আমেরিকা-২, ইতালি-৫, কানাডা-৩, আফগানিস্তান- ৭, ইন্ডিয়া-৮৯, চায়না-১ ও দুবাই-১ জন।