ক্লাব বিশ্বকাপের শেষ দল ব্রাজিলের বোটাফোগো

২০২৫ সালে প্রথমবারের মতো ৩২টি দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া ক্লাব বিশ্বকাপের শেষ দল হিসেবে টিকিট কেটেছে ব্রাজিলের রিও ডি জেনেইরোর ক্লাব বোটাফোগো।

মহাদেশীয় লাতিন আমেরিকার সর্বোচ্চ ক্লাব প্রতিযোগিতা কোপা লিবার্তাদোরেস জিতে বোটাফোগো তাদের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতে বিশ্বমঞ্চে জায়গা নিশ্চিত করলো।

বোটাফোগো ৩-১ গোলে পরাজিত করে অ্যাথলেটিকো মিনেইরোকে। বোটাফোগোর হয়ে তিন গোল করেন লুইজ হেনরিক, অ্যালেক্স টেলেস ও জুনিয়র সান্তোস। অন্যদিকে, মিনেইরোর হয়ে একমাত্র গোলটি করেন এদুয়ার্দো ভার্গাস।

ম্যাচ শুরুর ৩০ সেকেন্ডে লাল কার্ড দেখেন বোটাফোগোর মিডফিল্ডার গ্রেগরি। বাকি সময়ে দশ জন নিয়ে খেলে চ্যাম্পিয়ন হয় বোটাফোগো।

ক্লাব বিশ্বকাপের ৩২ দল হলো -

স্বাগতিক হিসেবে : ইন্টার মায়ামি।

উয়েফা থেকে : চেলসি, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ, পিএসজি, ইন্তার মিলান, পোর্তো, বেনফিকা, বরুসিয়া ডর্টমুন্ড, জুভেন্তাস, আতলেতিকো মাদ্রিদ, সাল্জবুর্গ।

এএফসি থেকে : আল হিলাল, উরাওয়া রেড ডায়মন্ডস, আল আইন, উলসান এইচডি।

সিএএফ থেকে : আল আহলি, ওয়েদাদ এসি, এস্পেরান্স দে তিউনিস, মামেলোদি।

কনকাকাফ : মন্টেরি, সিয়াটল সান্ডার্স এফসি, লেওন, পাচুকা।

কনমেবল : পালমেইরাস, ফ্লেমেঙ্গো, ফ্লুমিনেন্স, বোটাফোগো, রিভার প্লেট, বোকা জুনিয়র্স।

ওএফসি : অকল্যান্ড সিটি।