বিশেষ সভা ডেকেছেন প্রধান বিচারপতি

সুপ্রিম কোর্টের সব বিচারপতিকে নিয়ে আগামী মঙ্গলবার বিশেষ সভা ডেকেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আজ রবিবার (১ ডিসেম্বর) এ বিষয়ে একটি স্মারক জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

স্মারকে বলা হয়, আগামী ৩ ডিসেম্বর, মঙ্গলবার বিকেল চারটায় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে সুপ্রিম কোর্টের মূল ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত জাজেস লাউঞ্জে বিশেষ সভা অনুষ্ঠিত হবে।