সিরিয়ায় বিদ্রোহীরা আলেপ্পো দখলের পর আরও অগ্রসর হয়েছে বলে জানিয়েছে, যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস, এসওএইচআর বলছে। ইতিমধ্যে আলেপ্পোতে প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রাসাদ দখলের মাধ্যমে প্রদেশটির পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে বিদ্রোহীরা।
আলেপ্পো দখলের পর এখন এর নিকটবর্তী প্রদেশ হামা আক্রমণ শুরু করেছে তারা। খবর জেরুজালেম পোস্ট ও আল জাজিরা।
পর্যবেক্ষকদের উদ্ধৃত করে বলছে বার্তা সংস্থা এএফপি বলছে, দেশটিতে গৃহযুদ্ধ শুরুর পর এবারই প্রথম সিরিয়ার সরকার আলেপ্পোর ওপর নিয়ন্ত্রণ হারালো। বিদ্রোহীদের এই বিস্ময়কর নতুন অভিযান শুরু হয়েছে বুধবার থেকে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটাই সেখানে বড় ধরনের লড়াই।
বিদ্রোহীদের অভিযানের নেতৃত্বে আছে ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম এবং তাদের সাথে যোগসূত্র আছে এইচটিএস তুরস্ক সমর্থিত এমন কয়েকটি উপদল। এখনো পর্যন্ত ২০জন বেসামরিক নাগরিকসহ তিনশোর বেশি মানুষের মৃত্যুর তথ্য দিয়েছে এসওএইচআর।
প্রতিবেদনে বলা হয়, আলেপ্পোতে গতকাল আসাদের প্রাসাদের পাশাপাশি আলেপ্পো মিলিটারি একাডেমির দখলও নিয়ে নেয় বিদ্রোহীরা।
অন্যদিকে বার্তা সংস্থা এএফপি বলছে, কিছু কুর্দি অধ্যুষিত অঞ্চল বাদে পুরো আলেপ্পোই বিদ্রোহীদের দখলে চলে এসেছে। তবে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত অঞ্চলে সিরিয়া ও রাশিয়ার বিমান হামলা অব্যাহত আছে।