সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় হোমস প্রদেশে একটি যাত্রীবাহী বাসে বন্দুকধারীদের হামলায় অন্তত সাতজন নিহত এবং চারজন আহত হয়েছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) স্থানীয় একটি ব্রিজের কাছে এই রক্তক্ষয়ী ঘটনা ঘটে।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা প্রাদেশিক স্বাস্থ্য অধিদপ্তরের সূত্রের বরাত দিয়ে জানায়, হোমস প্রদেশের গ্রামাঞ্চলে মাসিয়াফ ব্রিজের কাছে বাসটিকে লক্ষ্য করে অতর্কিতে গুলি চালায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই প্রাণহানির ঘটনা ঘটে।
সিরিয়ার আল-ইখবারিয়া টিভির তথ্যমতে, হামলাটি কোনো এক "অজ্ঞাতপরিচয় গোষ্ঠী" চালিয়েছে। ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু করে সিভিল ডিফেন্সের টিম। আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসাসেবা নিশ্চিত করা হচ্ছে।
এদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও হামলাকারীদের চিহ্নিত করতে পুরো এলাকা ঘিরে ফেলে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছে স্থানীয় নিরাপত্তা বাহিনী।
সিরিয়া থেকে ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তকমা তুলে নিল যুক্তরাষ্ট্র