আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে বসবেন বিএনপির ৫ নেতা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বুধবার সংলাপে বসবে বিএনপি। ৫ সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

গতকাল মঙ্গলবার রাতে বিএনপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। 

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। 

আজ বুধবার বিকেল ৪টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।