আজ সাজেক ভ্রমণে সতর্কতা

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৫২ এএম

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত সাজেক ইউনিয়নের রুইলুই পর্যটন কেন্দ্রে (রুইলুই ভ্যালি) পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করেছে জেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার বিকেলে রাঙ্গামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তারের স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়।

নোটিসে উল্লেখ করা হয়েছে, রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ও তার পার্শ্ববর্তী এলাকার আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি এবং এসব এলাকায় পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে আজ বুধবার সাজেক পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হলো।

রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, সাজেক যাওয়ার রাস্তায় মাচালং এলাকার দিকে সকাল থেকে সারাদিন স্থানীয় দুটি পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত