ব্রায়ান অ্যাডামসের শো দেখার প্রহর গুনছেন রূপম

আগামী ৮ ডিসেম্বর কলকাতায় পারফর্ম করবেন পৃথিবী বিখ্যাত রকস্টার ব্রায়ান অ্যাডামস। সেই কনসার্ট দেখতে যাচ্ছেন আবার বাংলার গানের দুনিয়ার রকস্টার রূপম ইসলাম। এ যেন রকস্টার লিসন্‌স টু আ রকস্টার! ব্রায়ানের শো দেখার জন্য প্রহর গুনছেন রূপম।

রূপম বলেন, ‘সেই কলেজবেলা থেকে ব্রায়ান অ্যাডামসের গান শুনে আসছি। খুবই ভালো লাগে। তিনি যা-ই গেয়েছেন, সবই ভীষণ পপুলার হয়েছে। ফলে তার গান তারই মুখে সামনে থেকে শোনার আলাদা আনন্দ আছে।’

ব্রায়ানের একটি গান অনুবাদ করেছিলেন রূপম। তা মুক্তি না পেলেও গেয়েছেন কখনও কখনও। ‘গানটার নাম ‘বাঁচাও আমায় প্রিয়তমা’। আমি মাঝেমধ্যে বাড়িতে গাই, কিন্তু রিলিজ করিনি।’ প্রিয় গায়কের গান সাধারণ শ্রোতা হিসেবে শুনবেন রূপম। জানিয়েছেন, ব্রায়ানের সঙ্গে সাক্ষাৎ ঘটলে ভালোই লাগবে তার। বলেন, ‘আমি উনার ‘সামার অফ সিক্সটি নাইন’ গানটা গাইতাম এক সময়। এবার তিনি মঞ্চে গাইবেন, আমি কনসার্টে থেকে একসঙ্গে গলা মেলাব।’