অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন ‘শোকর আলহামদুলিল্লাহ’। গতকাল ৩ ডিসেম্বর রাত ১১টা ৪৭ মিনিটে তিনি এই পোস্টটি শেয়ার করেন। পোস্টটি করার সঙ্গে সঙ্গেই তা স্যোশাল মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
তার পোস্টটি কপি করে অনেকেই শেয়ার করেছেন, আর ক্যাপশনে লিখেছেন ‘শোকর আলহামদুলিল্লাহ। তবে তিনি কেন এই পোস্টটি করেছেন তা খোলাসা করেননি। তাই বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক আগ্রহের তৈরি হয়েছে।
কারণ চিন্ময় কৃষ্ণ দাস ইস্যুতে কয়েকদিন ধরেই ভারত ও বাংলাদেশ এ দুই দেশের মধ্যে কিছুটা উত্তেজনা দেখা যাচ্ছে। ভারতের আগরতলায় বাংলাদেশ দূতাবাসে হামলার ঘটনায় এই উত্তেজনা আরও বেড়েছে। এই ঘটনায় বিএনপিসহ নাগরিক সমাজ প্রতিবাদ জানিয়েছে। এছাড়াও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। এর মাঝেই উপদেষ্টা আফিস নজরুলের এই পোস্ট নেটিজেনদের মাঝে নানা প্রশ্নের উদ্রেক ঘটিয়েছে।
ড. আসিফ নজরুলের ওই ফেসবুক পোস্টে এখন পর্যন্ত ৮৪ হাজার রিঅ্যাকশন, ২০ হাজার কমেন্ট আর ১ হাজার ২০০ মানুষ শেয়ার করেছেন। ওই পোস্টের কমেন্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ লিখেছেন, ‘স্যার এই শোকর আলহামদুলিল্লাহ লিখে সারাদেশের মানুষের আজ রাতের ঘুম কেড়ে নিলেন।’
বিসিএস কর্মকর্তা ও মোটিভেশনাল স্পিকার গাজী মিজানুর রহমান লিখেছেন, এত রাতে 'আলহামদুলিল্লা' বলার মতো কী ঘটল, সেটা স্পষ্ট করলে জাতিও আরেকবার 'আলহামদুলিল্লাহ' পড়তো!
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কাফি লিখেছেন, যাক আলহামদুলিল্লাহ হাসিনা তাহলে ডিসেম্বরেই চট করে ঢুকে পরবে। হয়তো বিচারের সম্মুখীন হওয়ার জন্য অথবা অবৈধ চেয়ারে বসার জন্য।’ এছাড়াও নেটিজেনরা এই পোস্ট নিয়ে নানা মন্তব্য করেছেন।