সাংবাদিকদের মানববন্ধন রেল কর্মকর্তার শাস্তি দাবি

লালমনিরহাটের সাংবাদিকদের হেনস্তাকারী লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ অ্যান্ড ওয়াগন) তাসরুজ্জামান বাবুর শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন জেলায় কর্মরত সাংবাদিকরা। গতকাল বুধবার দুপুরে লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় ম্যানেজার অফিসের মূল ফটকের সামনে দুই ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন সাংবাদিকরা। এর আগে গত রবিবার বক্তব্য চাইতে  গেলে হেনস্তার শিকার হন তিন সাংবাদিক। মানববন্ধনে লালমনিরহাটে কর্মরত শতাধিক গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ওই কর্মকর্তার শাস্তির ব্যবস্থা না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন অংশগ্রহণকারীরা।