জয়পুরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ খাজা সামছুল আলম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) দুপুর ১টা ১০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার খাজা সামছুল আলমের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি চার ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জেলা পরিষদের চেয়ারম্যান অপসারণের আগ পর্যন্ত জেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন খাজা সামছুল আলম। তিনি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।