পুুলিশে ব্যাপক রদবদল করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার মাইনুল হাসানকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে।
তাছাড়া ডিএমপির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ তাহেরুল হক চৌহানকে গাজীপুর মহানগর পুলিশে বদলি করা হয়।
গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি ও বদলির আদেশ জারি করা হয়।
এদিকে, গতকাল পুলিশ সদর দপ্তরের আদেশে ২৭ পুলিশ কর্মকর্তাদের পুলিশের বিভিন্ন ইউনিটিতে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডিএমপির সাবেক কমিশনার ও ডিআইজি মাইনুল হাসানকে অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) পদে পদোন্নতি দিয়ে ট্যুরিস্ট পুলিশ, শিল্প পুলিশের ডিআইজ কাজী মো. ফজলুল করিমকে পুলিশ সদর দপ্তর, ট্যুরিস্ট পুলিশের ডিআইজি আবু কালামকে শিল্প পুলিশ, ডিএমপির যুগ্ম কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহানকে গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার, গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার দেলোয়ার হোসেনকে সিআইডি, সিআইডির ডিআইজি এস এন মো. নজরুল ইসলামকে ডিএমপি, এন্টি টেরোরিজম ইউনিটির অতিরিক্ত ডিআইজি সুলতানা নাজমা হোসেনকে ডিএমপি, ডিএমপির অতিরিক্ত উপকমিশনার ও সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ জসীম উদ্দিনকে ডিএমপিতে, টিডিএসের অতিরিক্ত পুলিশ সুপার ও ঢাকা সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ কামরুজ্জামানকে পুলিশ স্টাফ কলেজে, বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ও সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত শফিকুল ইসলামকে কেএমপির উপপুলিশ কমিশনার, সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার ও সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ মনিরুজ্জামান ও অতিরিক্ত পুলিশ সুপার ও সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মো. সালাহউদ্দিনকে সিআইডি, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ আবুল কালাম আজাদকে ডিএমপি এবং পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার ও সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত শাহ মো. আবদুর রউফ ডিএমপির উপকমিশনার হিসেবে বদলি করা হয়েছে।