অভিষেক খুব ভালো মানুষ: বিবেক

বলিউডে ঐশ্বরিয়া -অভিষেকের সম্পর্ক নিয়ে চলছে তুমুল আলোচনা। প্রতিদিনই কোন না কোন সংবাদের শিরোনাম হন এ দম্পত্তি। ঐশ্বরিয়া বলিউডের অন্যতম সফল অভিনেত্রী। ভক্তরা আজও তার অভিনয় দেখার জন্য মুখিয়ে। সালমন খান এবং বিবেক ওবেরয়ের সঙ্গে ঐশ্বরিয়ার লাভ অ্যান্ড হেট রিলেশনশিপ নিয়েও হয়েছে বহু আলোচনা। বহু বছর পর এ বার সাবেক প্রেমিকা ঐশ্বরিয়াকে নিয়ে মুখ খুললেন বিবেক। বললেন, কী ভাবে তিনি খারাপ এবং বিষাক্ত সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন। তিনি বর্তমানে সিনেমার থেকেও বেশি ব্যবসার সঙ্গে যুক্ত।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘তার সাবেক প্রেমিকা ঐশ্বরিয়ার স্বামী অভিষেক বচ্চন খুব ভালো মানুষ। জীবনের বড় উদ্দেশ্য জানতে পেরে আমি খুশি। জীবনের কঠিনতম মুহূর্ত থেকে বেরিয়ে আসতে পেরে গর্বিত।’

বিচ্ছেদ প্রসঙ্গে একটি সুন্দর পরামর্শ দিয়ে বিবেক বলেন, ‘কেউ যদি আপনাকে ছেড়ে চলে যায়,  বিষয়টাকে খানিকটা অন্য ভাবে ভাবুন। যদি একজন শিশু তার ললিপপ কাদায় ফেলে দেয়, তবে তার মা তাকে এটি খেতে দেবেন না। কারণ, এটি নোংরা। জীবন সবাইকে নতুন কিছু উপহার দেবে। ব্যথা যত বেশি সময় ধরে মনে রাখবেন, তত বাড়বে।’