ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি ইনকিলাব মঞ্চের

বাংলাদেশের আগরতলা মিশনে সাম্প্রতিক হামলার প্রতিবাদে গতকাল শুক্রবার ঢাকায় ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দিয়েছে ‘ইনকিলাব মঞ্চ’ নামের একটি সংগঠন। মঞ্চের কর্মীরা প্রথমে গুলশান-২ নম্বরে জড়ো হয়ে হাইকমিশন অভিমুখে মিছিল শুরু করেন। গুলশান-২ নম্বর মোড়ে পুলিশ তাদের বাধা দেয়। পুলিশের ব্যারিকেডের কারণে ইনকিলাব মঞ্চের তিন সদস্যের একটি প্রতিনিধিদল ভারতীয় হাইকমিশনে গিয়ে স্মারকলিপি দেয় এবং বাকি আন্দোলনকারীরা গুলশান-২-এ অপেক্ষা করেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার রাকিব হাসান বলেন, ‘যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক রয়েছে।’