খন্দকার মোশাররফ

সংস্কারের কথা বলে অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকলে ষড়যন্ত্র বাড়বে

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ দিন। নির্বাচনের রোডম্যাপ দিয়ে জনগণকে নির্বাচনমুখী করতে হবে। তাহলে পরাজিত শক্তির সব চক্রান্ত ব্যর্থ হবে।

আজ শনিবার (৭ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে এনপিপির আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, সংস্কারের কথা বলে অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থাকলে ষড়যন্ত্র ও অস্থিরতা আরো বাড়বে। কেউ যাতে আধিপত্য বিস্তার করতে না পারে তা নিশ্চিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি আরও বলেন, অবিলম্বে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। কারণ ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন করতে না পারলে জনগণ তাদের বিদায় করবে।