এক ম্যাচ পর আবার পয়েন্ট হারালো ম্যানসিটি

সাত ম্যাচ জয়হীন (৬ হার এক ড্র) কাটানোর পর নটিংহ্যাম ফরেস্টকে হারাতে পেরেছিল ম্যানচেস্টার সিটি। ৩-০ গোলের জয়ে মনে হয়েছিল খারাপ সময়টা বুঝি ফুরালো তাদের। কিন্ত পরের ম্যাচেই আবার পয়েন্ট নষ্ট করলো চ্যাম্পিয়নরা।

ক্রিস্টাল প্যালেসের মাঠে দু বার পিছিয়ে পড়া ম্যাচ ২-২ গোলে ড্র করেছে তারা। 

১৫ ম্যাচে ১৮ পয়েন্ট নষ্ট করার পর সিটির সংগ্রহ এখন ২৭। অথচ এই সিটি গত মৌসুমে ৩৮ ম্যাচে পয়েন্ট নষ্ট করেছিল ২৩।