নবদম্পতির 'লাভ গুরু' শাহরুখ খান!

সম্প্রতি দিল্লিতে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেন শাহরুখ খান। অনুষ্ঠানে অভিনেতার উপস্থিতি বর, কনে এবং অতিথিদের মন্ত্রমুগ্ধ করে রেখেছিল। তবে সেখানে তিনি যে কেবল উপস্থিত ছিলেন তাই নয়, তিনি রীতিমতো হয়ে উঠেন নবদম্পতির 'লাভ গুরু'। শাহরুখ খান, বলিউডের বাদশা, তার অতুলনীয় ক্যারিশমায় তিনি সবার মনে রাজ করেন। আরও একবার তিনি দিল্লিতে সেই প্রমাণই দিলেন।

অনুষ্ঠানে অভিনেতার উপস্থিতি বর, কনে এবং অতিথিদের মন্ত্রমুগ্ধ করে রেখেছিলতবে সেখানে তিনি যে কেবল উপস্থিত ছিলেন তাই নয়, তিনি রীতিমতো হয়ে উঠেছিলেন নবদম্পতির 'লাভ গুরু'। বলিউড সুপারস্টার নবদম্পতিকে কিছু পরামর্শ দিয়েছেন, শাহরুখ তাদের বলেন, ‘আপনারা যদি নিজেদের মধ্যে বন্ধুত্ব বজায় রাখেন তবে আপনাদের বিবাহিত জীবনে কোনও সমস্যা হবে না। তবে যদি কোনও সমস্যা হয়ে থাকে তবে চিন্তা করবেন না, আমি একজন লাভ গুরু। আমি কথা দিচ্ছি যে আমি আপনাদের সমস্ত সমস্যা সমাধানের চেষ্টা করব।’ তবে কেবল দম্পতি নয় অনুষ্ঠানের সকলকে মাতিয়ে রাখেন কিং খান।

তবে জমকালো এই বিয়ের অনুষ্ঠানে কেবল শাহরুখ নন, করণ জোহর থেকে গহর খান, সারা আলি খান এবং কার্তিক আরিয়ানের মতো বলিউডের তারকারা অতিথি তালিকায় ছিলেন। বর এবং কনের সঙ্গে মজার মজার কথা বলা থেকে শুরু করে তাদের পরিবারের সকলকে আনন্দে মাতিয়ে রাখেন শাহরুখ।

ওই বিয়ের অনুষ্ঠানের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে এসআরকে আগত অতিথিদের সঙ্গে ‘জব তক হ্যায় জান’- এর সেই আইকনিক কবিতা আবৃত্তি করছেন।

তার ব্যক্তিত্ব দিয়ে, অভিনেতা আবারও প্রমাণ করেছেন যে কেন তিনি বলিউডের একমাত্র বাদশা হিসাবে রাজত্ব করে চলেছেন। বিয়ে বাড়ির প্রতিটি মুহূর্তকে তিনি অসাধারণ করে তুলেছেন।