বেশ কিছুদিন ধরেই দিলজিৎ দোসাঞ্জ। তার দিল-লুমিনাতি ট্যুরকে ঘিরে বিতর্ক যেন পিছু ছাড়ছেই না। দিলজিতের শোয়ের আগে প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন বজরং দলের কর্মীরা। প্রকাশ্যে মদ ও মাংস পরিবেশন, বিক্রি না করার দাবিতে হয় প্রতিবাদ। যে বিষয়গুলো মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত করবে, তা অনুষ্ঠানস্থলে আনা যাবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো।
এ ঘটনার কড়া জবাব দিলেন দিলজিৎ। লাইভ শো চলাকালীন দিলজিৎ কবি রাহাত ইন্দোরির লেখা কয়েকটি লাইন আবৃত্তি করে তিনি বলেন, ‘সবার রক্ত এখানের মাটিতে মিশে আছে, দেশটা কারও বাপের না।’
এর আগেও দিলজিতের অনুষ্ঠানে অ্যালকোহলের ব্যবহার নিয়ে নানা প্রতিবাদ হয়েছিল। হায়দরাবাদে ‘মদ’ শব্দের ব্যবহার রয়েছে এমন গান স্টেজে গাইতে পারবেন না দিলজিৎ বলেও শর্ত দেন বিক্ষোভকারীরা।