মোহামেডানকে হারিয়ে চমকে দিলো রহমতগঞ্জ

লিগে দুই জয় দিয়ে শুরু করা মোহামেডামন ফেডারেশন কাপে নিজেদের প্রথম ম্যাচেই হেরে গেছে। গত দুবারের ফাইনালিস্ট (২০২২-এর চ্যাম্পিয়ন, ২০২৩-এর রানার্সআপ) কে চমকে জিয়ে ১-০ গোলের জয় তুলে নিয়েছে রহমতগঞ্জ। 

বসন্ধরা কিংস অ্যারেনায় খেলার ৮২ মিনিটে মাঠের বাঁ-দিক দিয়ে রাজন হাওলাদারের দারুণ এক গোলে এগিয়ে যায় রহমতগঞ্জ। ৮৫ মিনিটে লাল কার্ড দেখেন মোহামেডানের শান্ত। বাকি সময়ে ১০ জন নিয়ে খেলে গোল শোধ করতে পারেননি, গোলও হজম করেননি। 

২০২৪-২৫ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে নিজেদের প্রথম তিন ম্যাচেই জয় তুলে নিল রহমতগঞ্জ।

একই গ্রুপের খেলায় চট্টগ্রাম আবাহনীকে সহজেই ৩-০ গোলে হারিয়েছে ঢাকা আবাহনী। 

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শুরু থেকে বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে আধিপত্য করেছে আবাহনী লিমিটেড। তবে শাহরিয়ার ইমন-জাফর-ইব্রাহিমরা সেভাবে পরীক্ষা নিতে পারেননি প্রতিপক্ষ গোলকিপারের। তবে আবাহনীকে বেশি সময় অপেক্ষা করতে হয়নি। সুযোগ এসে যায় ১৭ মিনিটে। মোহামেডান থেকে আসা কামরুল ইসলামের ফ্রি কিকে ইমনের হেড দূরের পোস্টের ভেতরের দিকে লেগে জালের দিকে ছুটতে থাকে। চট্টগ্রাম আবাহনীর এক ডিফেন্ডার বল ক্লিয়ার করলে সেটি গোললাইন পেরিয়ে গেছে দাবি করে আবাহনী। এই দাবিতে খেলা বন্ধ থাকে কিছুক্ষণ। দুই পক্ষের সঙ্গে আলোচনা করে সাত মিনিট পর গোলের সিদ্ধান্ত দেন রেফারি।

আবাহনী ৩-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে

 
৮৭ মিনিটে পাওয়া কর্নার থেকে বল সতীর্থের পা ঘুরে ফাঁকায় থাকা ইয়াসিন খানের কাছে এলে টোকায় বল জালে জড়িয়ে দেন ওভারল্যাপ করা ডিফেন্ডার ইয়াসিন খান।