যশোরের কেশবপুরে ইউনিয়ন পরিষদে প্রবেশ নিয়ে উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যানের সমর্থক এবং স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। উপজেলার সুফলাকাটি ইউনিয়নের কলাগাছি বাজারে গত বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সুফলাকাটি ইউপি চেয়ারম্যান মুনজুর রহমান উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি। গত ৫ অগাস্টের পর থেকে তিনি পরিষদে ঢুকতে পারেননি। গত বুধবার তিনি আওয়ামীলীগের নেতাকর্মীদের নিয়ে ইউপিতে আসলে কলাগাছি বাজারে বিএনপি নেতা-কর্মীদের সাথে সংঘর্ষ বাধে। কেশবপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান, ভাঙচুর ও হামলার ঘটনায় মামলা হয়েছে।