শীতে ত্বকের সমস্যা হবে না যে ৫টি নিয়ম মানলে

কাড়ি কাড়ি টাকা খরচ করে শৌখিন প্রসাধনী কেনার বদলে, রাতে ঘুমোনোর আগে ত্বকের একটু বিশেষ যত্ন নিলেই মিলবে মুক্তি।ড্রেসিংটেবিল জুড়ে নামীদামি সংস্থার শৌখিন প্রসাধনী সামগ্রী। সেগুলির আবার আলাদা আলাদা ব্যবহার পদ্ধতি। কিন্তু নিষ্ঠা মেনে নিয়মিত প্রতিটি প্রসাধনী ব্যবহার করেও চোখে পড়ার মতো সুফল না পেলে, হতাশ হয়ে পড়া স্বাভাবিক।ত্বকে জমে থাকা সারা দিনের ধুলো, বালি, ময়লা রাতে পরিষ্কার করা জরুরি। ঘুমোতে যাওয়ার আগে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। এতে ত্বকের সমস্থ জায়গায় জমে থাকা ধুলো, ময়লা বেরিয়ে যায়।

নাইটক্রিমের ব্যবহার
ত্বক পরিষ্কার করে নেওয়ার পরে মাখতে হবে নাইটক্রিম। যাতে ত্বক সারা রাত আর্দ্র থাকে। ত্বক শুষ্ক হয়ে গেলেই হাজার সমস্যা এসে হাজির হয়। হায়ালুরোনিক অ্যাসিড, পেপটাইডস, রেটিনল আছে, এমন নাইটক্রিম ব্যবহার করা ভাল।

ফেসমাস্ক
সারা দিন পরে বাড়ি ফিরে ত্বকের যত্ন নেওয়ার মতো শক্তি অবশিষ্ট থাকে না। তবে কম পরিশ্রমেও রূপচর্চা করা যায়। ঘুমিয়ে পড়ার আগে ত্বকে ফেসমাস্ক লাগিয়ে মিনিট খানেক অপেক্ষা করুন। তার পর মাস্ক তুলে নরম কাপড় গরমপানিতে ভিজিয়ে সারা মুখ পরিষ্কার করে ফেলুন এতে করে ত্বক ভালো থাকবে।

পানি খাওয়া
বার বার যাতে ওয়াশরুমে যেতে না হয়, তার জন্য অনেকেই রাতে কম পানি খান। তাতে ত্বকের ক্ষতিই হয়। সারা রাত পানি না পেয়ে শরীর এবং ত্বক শুকিয়ে যায়। তাই রাতে ঘুমোনোর আগে অন্তত এক গ্লাস পানি খাওয়া জরুরি।

বালিশে পাতলা কভার লাগানো
ত্বকের সঙ্গে বালিশের কভারে বিশেষ কোন শএুতা নেই। তাই বালিশে সুতির কভার লাগাতে পারেন। বালিশের কভারের সঙ্গে ত্বকের ঘষা লাগলেও বিশেষ কোন সমস্যা হবে না। এমনকি চুলের ক্ষেত্রেও বিপজ্জনক নয়।