কুষ্টিয়ায় চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি প্রিন্সিপাল রেজাউল করিমের সভাপতিত্বে জেলার বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের অংশগ্রহণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।