ঢাকার প্রাণকেন্দ্রে শাকিবকে টেক্কা দিচ্ছেন বাপ্পি 

ঢাকার প্রাণকেন্দ্র ফার্মগেটে দুই সিনেমা হল। একটি আনন্দ অন্যটি ছন্দ। পাশাপাশি এই দুই সিনেমা হলে চলছে শাকিব খান ও বাপ্পি চৌধুরীর সিনেমা। আনন্দ সিনেমা হলে চলছে বাপ্পি চৌধুরীর ডেঞ্জারজোন, আর ছন্দ সিনেমা হলে চলছে শাকিব খানের জানের জান।

তবে টেক্কা দেওয়ার প্রসঙ্গ উঠলেও আসলে দুই সিনেমা হলেই দর্শক নেই।  আনন্দ সিনেমা হলের গেট কিপার (নাম প্রকাশে অনিচ্ছুক) জানালেন এখানে ডেঞ্জার জোন সিনেমা চলছে। প্রতিটি শোতে দর্শক ৭-১০ জন। আসলে সিনেমা হলটি নিয়ে মামলা চলায় এখনো চালু আছে। মামলা নিষ্পত্তি হলে হয়তো বন্ধ হয়ে যাবে। 

ছন্দ সিনেমা হলের গেট কিপার জানালেন, এইখানে আমরা শাকিব খানের পুরনো একটি সিনেমা চালাচ্ছি। একেবারে দর্শক নেই। সিনেমা চালাতে হয় তাই আমরা চালাচ্ছি।

শাকিব খানের জানের জান চলচ্চিত্রে আরো অভিনয় করেছেন মুনমুন, ডিপজল, মিশা সওদাগর। মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত এই ছবিটি সামাজিক মাধ্যম ইউটিউবেও পাওয়া যায়। 

অন্যদিকে, দেশের ২৫ সিনেমা হলে মুক্তি পেয়েছে বাপ্পী চৌধুরী অভিনীত ‘ডেঞ্জার জোন’।সায়েন্স ফিকশন ও ভৌতিক গল্পনির্ভর ‘ডেঞ্জার জোন’ নির্মাণ করেছেন বেলাল সানী।

 শুটিংয়ের পাঁচ বছর পর মুক্তি পেয়েছে বাপ্পী চৌধুরী অভিনীত সিনেমা ‘ডেঞ্জার জোন’। সায়েন্স ফিকশন ও ভৌতিক গল্পনির্ভর এই ছবি পরিচালনা করেছেন বেলাল সানী। এটি তার প্রথম ছবি। ছবিটির মুক্তির জন্য চলতি মাসের ১০ তারিখে সেন্সরের ছাড়পত্র হাতে পেয়েছেন পরিচালক। যাতে বাপ্পীর নায়িকা হিসেবে আছেন জলি।

সর্বশেষ ‘শত্রু’ সিনেমায় দেখা গিয়েছিল বাপ্পীকে। কিন্তু তারপর আর নতুন কোনও কাজে পাওয়া যায়নি তাকে।