মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে সিলেট থেকে চট্রগ্রামগামী চলন্ত আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের বগির ক্লিপ ভেঙে ৫টি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রবিবার (১৫ ডিসেম্বর) বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে। ৩০ মিনিট বিলম্বে শ্রীমঙ্গল থেকে চট্রগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন ছেড়ে যায়।
ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমেদ দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন চলন্ত অবস্থায় বগির ক্লিপ ভেঙে যায়। এতে ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ট্রেনের ৫টি বগি। বিষয়টি ট্রেনের পরিচালক জানতে পেরে সাথে সাথে ট্রেন ফেরত করিয়ে নিয়ে আসেন। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ পথে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। এ ঘটনায় ৩০ মিনিট বিলম্ব হওয়ার পর শ্রীমঙ্গল থেকে ট্রেনটি চট্রগ্রামের উদ্যোশ্যে ছেড়ে যায়।’
শেখ হাসিনা পরিবারের দুর্নীতি অনুসন্ধানে রুল