নিজের সিনেমার অনুষ্ঠান উপস্থাপনায় মেহজাবীন 

‘সবসময় আমি প্রশ্নের উত্তর দেই। আজকে আমি প্রশ্ন করব, বাকিরা উত্তর দিবে’-এমন মন্তব্য দিয়েই নিজের সিনেমার সংবাদ সম্মেলনে উপস্থাপিকা রূপে হাজির হলেন মেহজাবীন চৌধুরী।

রবিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি রেস্তোঁরায় 'প্রিয় মালতী' সিনেমার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে একই সঙ্গে উপস্থাপিকা ও অতিথির ভূমিকা পালন করেন মেহজাবীন।

এসময় উপস্থিত সিনেমাটির অন্যান্য শিল্পী, পরিচালক ও প্রযোজকদের কাছ থেকে সিনেমাটি সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন করেন মেহজাবীন এবং বাকিরা সেগুলোর উত্তর দেন।

সিনেমাটির একজন প্রযোজক আদনান আল রাজীবের কাছে উপস্থাপিকা মেহজাবীনের প্রশ্ন ছিল, কেন তিনি ‘প্রিয় মালতী’ সিনেমাটি প্রযোজনা করতে রাজি হয়েছেন! এই প্রশ্নের উত্তরে এই নির্মাতা ও প্রযোজক বলেন, একমাত্র মালতীর (মেহজাবীন চৌধুরী) জন্য। এছাড়াও সিনেমাটির গল্প আমাকে বেশ মুগ্ধ করেছে।

আগামী ২০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘প্রিয় মালতী’।  এটি পরিচালনা করেছেন শঙ্খ দাশগুপ্ত।