পরনে কালো রঙের পোশাক। কানে বড় দুল। খোলা চুল। সঙ্গে নিয়েছিলেন দামি ব্যাগ। এই সাজেই সুহানা পৌঁছেছিলেন সোহেল খানের ছেলে নির্বাণ খানের জন্মদিনের অনুষ্ঠানে। মুম্বাইয়ে অর্পিতা খানের নতুন রেস্টুরেন্টে বসেছিল জন্মদিনের আসর। তারকাখচিত জন্মদিনের সেই অনুষ্ঠানেই এক বিব্রতকর পরিস্থিতিতে সুহানাকে সাহায্যে ছুটে যান জ্যাকি শ্রফ।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, সম্প্রতি শাহরুখ খানের মেয়ে সুহানা খানকে একটি অনুষ্ঠানে দেখা যায়, যেখানে উপস্থিত ছিলেন অভিনেতা জ্যাকি শ্রফ। অনুষ্ঠান শেষ হওয়ার পরে জ্যাকি সুহানাকে গাড়িতে নিয়ে গিয়েছিলেন।
মূলত অনুষ্ঠান থেকে বের হওয়ার পর পরই শাহরুখকন্যাকে ঘিরে ধরে পাপারাজ্জিরা। এতে সুহানার চোখে-মুখে ফুটে ওঠে অস্বস্তির ছাপ। এসময় চাচার ভূমিকায় এগিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন ‘জ্যাকি আঙ্কল’। এমনকি পাপারাজ্জিদের সুহানার মুখে আলো জ্বালাতে নিষেধ করছিলেন। সেজন্যই যাওয়ার আগে সুহানা অভিনেতাকে ধন্যবাদ জানান।
এ দিন নির্বাণের জন্মদিনের অনুষ্ঠানে সুহানা ছাড়াও উপস্থিত ছিলেন ইব্রাহিম আলি খান, কার্তিক আরিয়ান, ইব্রাহিম খান, অগস্ত্য নন্দা, ববি দেওলও।
সুহানাকে আগামীতে দেখা যাবে সুজয় ঘোষের ছবি ‘কিং’-এ। অন্য দিকে জ্যাকি শ্রফ ব্যস্ত তার আসন্ন ছবি ‘বেবি জন’-এর প্রচার নিয়ে। এ ছাড়া ‘হাউজফুল ৫’ ছবিতেও অভিনয় করছেন তিনি।
দেড় কোটি প্রবাসীর ভোটের অধিকারই হবে সরকারের সফলতা
ঢাকার প্রাণকেন্দ্রে শাকিবকে টেক্কা দিচ্ছেন বাপ্পি 