সমগ্র বাংলাদেশব্যাপী এসএসসি-০৩ ও এইচএসসি-০৫ সহপাঠীদের নিয়ে সবচেয়ে বড় মেগা ক্রীড়া মিলনমেলা ‘ব্যাচম্যাটস্ ০৩০৫ ক্রিকেট ব্লাস্ট-২০২৪, সিজন-০৪’ শুরু হয়েছে। গত শুক্রবার (১৩ ডিসেম্বর) থেকে ‘ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল ও কলেজ’ এর তিনটি মাঠে এই মিলনমেলার শুরু হয়।
দেশব্যাপী সকল জেলা হতে এবারের আসরে ২৪টি দল অংশগ্রহণ করেছে।
গতকাল ১৬ই ডিসেম্বর, বিজয় দিবসের ছুটির দিনে দ্বিতীয় পর্যায়ের খেলায় ‘নোয়াখালী রয়্যালস্ ০৩০৫’ প্রথমে টসে হেরে ‘খুলনা রয়েল বেঙ্গল’ দলের বিপক্ষে ব্যাটিংয়ে আসে। পরে ‘নোয়াখালী রয়্যালস০৩০৫’, আনিসুল ইসলাম -এর ১৩ বলে ৩৪ রানের ঝড়ো ইনিংসের উপর নির্ভর করে ১২ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৭ রান সংগ্রহ করে। জবাবে ‘খুলনা রয়েল বেঙ্গল’ এর ইনিংস ১২ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১০৫ রানে সমাপ্ত হয় এবং ‘নোয়াখালী রয়্যালস০৩০৫’ ২২ রানে জয় পায়। ‘নোয়াখালী রয়্যালস০৩০৫" -এর পক্ষে আনিসুল ইসলাম ‘ম্যান অফ দ্যা ম্যাচ’ পুরস্কৃত হয়।
এছাড়া দলীয় অনুপ্রেরণা স্বরূপ ম্যাচ সেরা ব্যাটিংয়ে আনিসুল ইসলাম ৩৪ রান, বোলিংয়ে স্বপন আহম্মেদ ০৩ ওভারে ৯ রানে ৪ উইকেট, ফিল্ডিংয়ে তাজুল জুয়েল ২ টি দুর্দান্ত ক্যাচ এবং তিন ফরম্যাটে স্বপন আহম্মেদ সেরা পুরস্কারের কৃতিত্ব অর্জন করে।
আগামী ২০শে ডিসেম্বর, শুক্রবার বেলা ১২টা ৩০মিনিটে রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ১ নম্বর মাঠে ‘কোয়ার্টার ফাইনাল’ ম্যাচে ‘ফরগেটেন ওয়ারিয়র্স’ -এর প্রতিপক্ষ হয়ে খেলবে বলিয়া ‘নোয়াখালী রয়্যালস০৩০৫’। টিম ম্যানেজার ইশতিয়াক আহম্মদ চৌধুরী শাওন এ তথ্য জানিয়েছে।
আগামী ২৫শে ডিসেম্বর, বুধবার বেলা ২টা ৩০মিনিটে ফাইনাল খেলার মাধ্যমে চলমান সিজন-০৪ আসরের পর্দা নামবে।