ব্যালন ডি' অরের মতো ফিফা দ্য বেস্টের সেরা গোলকিপার আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেজ। দোহায় এক অনুষঠানে এ পুরস্কার দেয়া হয়। এদিকে সেরা গোলের পুরষ্কার পুসকাস অ্যাওয়ার্ড দিতেছেন আরেক আর্জেন্টাইন আলেহান্দ্রো গারনাচো।
২০২৩ সালের নভেম্বরে এভারটনের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের ৩-০ গোলের জয়ে একটি অসাধারণ বাইসাইকেল কিকে গোলটি করেন গারনাচো।
ইউরোপা লিগে ফ্রেইবুর্গের বিপক্ষে ওয়েস্ট হামের হয়ে মোহাম্মদ কুদুসের দুর্দান্ত একক প্রচেষ্টায় করা গোলটিও এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল।
'আমি এই পুরস্কার জিতে খুবই গর্বিত,' প্রাক-রেকর্ড করা এক সাক্ষাৎকারে বলেছেন আর্জেন্টিনার গার্নাচো। 'এটি আমার এবং আমার পরিবারের জন্য গর্বের মুহূর্ত। এটি একটি বিশেষ গোল এবং আমি সবসময় এটি মনে রাখব।'"