ফের খবরের শিরোনামে র্যাপার এবং গায়ক বাদশা। সম্প্রতি তার বিরুদ্ধে ট্রাফিক নিয়ম ভাঙার অভিযোগ উঠেছে। পাঞ্জাবি গায়ক করণ আউজলার লাইভ কনসার্টে অংশ নিতে যাওয়ার পথে বাদশার গাড়ির কনভয় নিয়ম লঙ্ঘন করে। এই ঘটনার কারণে ট্রাফিক পুলিশ বাদশাকে ১৫,৫০০ জরিমানা করেছে।
জানা গেছে, বাদশা তার তিনটি গাড়ির কনভয় নিয়ে এই অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছিলেন। তার গাড়িবহরে একটি থার গাড়ি এবং আরও দুটি গাড়ি ছিল। কিন্তু বাদশার গাড়িবহর ভুল দিক দিয়ে চলতে শুরু করে। গাড়িগুলির এই নিয়ম লঙ্ঘনের দৃশ্য সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে।