কড়াইল বস্তিতে আগুন

রাজধানীর করাইল বস্তিতে আগুন লেগেছে। আজ বুধবার বিকেল ৪টা ১৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম।

তিনি বলেন, কড়াইল বস্তিতে আগুনের সংবাদ পাওয়া গেছে ৪টা ১৫ মিনিটে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ৩টি স্টেশন থেকে ৭টি ইউনিট ঘটনাস্থলে রওনা করেছে। রাস্তায় জ্যাম থাকায় এখনও কোনও স্টেশন পৌঁছাতে পারেনি।

আগুনের সূত্রপাত এবং হাতাহাতের কোনও খবর পাওয়া যায়নি বলেও জানান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম।